নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:২৩

মধ্যরাতে গার্ডেন টাওয়ারে আগুন

বুধবার মধ্যরাতে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার বহুতল আবাসন গার্ডেন টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আগুন লাগার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা না হলেও খবর পেয়ে ফাসায় সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

গার্ডেন টাওয়ারের বাসিন্দা বিনয় ভদ্র জানান, হঠাৎ করে ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় ভবনের বাসিন্দারে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো বাসা ছেড়ে নিচে নেমে আসেন বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আপনার মন্তব্য

আলোচিত