মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট থেকে

২২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৭:০৪

হাওরে সবজি চাষে সফল কৃষক জালাল উদ্দিন

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের পূর্বাংশের বিস্তৃত বাওন হাওর এখন ভরে উঠেছে শীতকালীন শাকসবজিতে। এই হাওরে সবজি চাষে সাফল্য লাভ করেছেন কৃষক জালাল উদ্দিন।

হাওর জুড়ে সরিষা, ফরাস, শসা, মিষ্টি লাউ, শাক-সবজি, ডাটা শাক, টমেটো, কালো বেগুনসহ বিভিন্ন ধরণের শীতকালীন সবজির চাষ করেছেন জালাল। ফলনও হয়েছে আশানুরূপ।

স্থানীয় বাজারের পাশাপাশি সিলেটের সবজি বাজার সমূহে পাইকারি মূল্যে যাচ্ছে এখানকার উৎপাদিত শাক-সবজি। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব জাফলং ইউনিয়নের বাওন হাওরকে শীত কালীন সবজি উৎপাদন করেছেন জালাল উদ্দিন।

জালাল উদ্দিন জানান, ছোট বেলা থেকেই বাবা এবং বড় ভাইদের হাত ধরে কৃষিতে আমার হাতে খড়ি। চেষ্টা করি পতিত জমিতে ফসল ফলিয়ে নিজের বেকারত্ব ঘোচানোর পাশাপাশি আয়-রোজগারের। এবার ৫০ বিঘা জমিতে ফরাস, ৪বিঘা জমিতে শসা, ৯ বিঘা জমিতে সরিষা, ১ বিঘা জমিতে মিষ্টি লাউ, ৩ জমিতে পুইশাক, ১ বিঘা জমিতে ডাটা শাক, ২ বিঘা জমিতে টমাটো সহ শীত কালীন শাক-সবজি ফলিয়েছি। ফলন ভালই দেখা যাচ্ছে, আশা করা যায় এবার উৎপাদিত শাক-সবজি সহ ফসল বিক্রি করে ৩ লক্ষাধিক টাকা আয় করতে পারব।

তিনি জানান, স্থানীয় কৃষি বিভাগ থেকে এবারই প্রথম আমার ক্ষেত সমূহ তদারকি এবং কৃষি উপকরণ, পরামর্শ দেওয়া হচ্ছে।

এসময় কথা হয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুফিজুর রহমানের সাথে। তিনি জানান, জালাল উদ্দিন সহ সব কৃষকদের ফসলের মাঠ সমূহে শীতকালীন রোগ বালাই, ঔষধ প্রয়োগের মাত্রা সহ সার্বিক তথ্যাদি প্রদান করে কৃষকদের সহায়তা করা হচ্ছে। যেকোনো ধরনের সহযোগিতায় আমরা তাদের পাশে আছি। কৃষক জালাল উদ্দিন একজন সফল কৃষক। তার কৃষি বিপ্লব শুধু তার জন্যই নয় আমাদের গোয়াইনঘাটের কৃষি ব্যবস্থাপনায় একটি রুল মডেল ও বলা চলে। আমাদের উপজেলা কৃষি অফিস সহ সরকারের তরফে তাকে সহযোগিতা দানে সবধরনের প্রচেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত