২২ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:৩৪
ছাতকে দক্ষিণ ছাতক শেখ রাসেল স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুরে শেখ রাসেল স্মৃতি পরিষদের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজা, আফজাল হোসেন, তোফায়েল আহমদ আনা, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ দীপু, আজহার আহমদ, শিপলু আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম, রুপন মিয়া, আলমগীর আলম, হাবিব আহমদ, সজিব আহমদ, ঝুমন আহমদ, সৌরভ, অলিউর, অপু, নাহিদ, পাবেল, সুবেদ, বদরুল, রাহেল, মিলন, ইমন, বেলাল, হবিব, আলামিন, রাহুল, মোসাদ্দেক, মিলাদ, রিয়াদ, মান্না প্রমুখ।
আপনার মন্তব্য