২৩ ফেব্রুয়ারি , ২০১৮ ১২:৫৮
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ নামে যে ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে সে ট্রেনের যাত্রী ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান (এমপি)। তবে প্রতিমন্ত্রী মান্নান অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল জানান, আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ এর যে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তার মধ্যে প্রতিমন্ত্রীর বগি ও তার পরের দুটি বগি রক্ষা পায়। বাকিগুলো লাইনচ্যুত হয়েছে। পরে সেখান থেকে প্রতিমন্ত্রী জিপে করে ঢাকায় পৌঁছান।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এর পর মধ্যরাত থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি রাত ১২টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়।
আপনার মন্তব্য