২৬ ফেব্রুয়ারি , ২০১৮ ১৯:০৬
সিলেটের বিশ্বনাথের মীরগাঁওয়ের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামের বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতিপক্ষের পিতা-পুত্রসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আবুল কালামের ছোটভাই আব্দুল কাইয়ুম বাদি হয়ে বিশ্বনাথ থানায় এ মামলাটি দায়ের করেন, (মামলা নং ৬৩৪)।
মামলায় অভিযুক্তরা হলেন, সাদিকুর রহমান (৩৮), আতিকুর রহমান (৩৬) মুজিবুর রহমান (৩৪), তাদের পিতা আব্দুর রশিদ (৬০), আব্দুল মতলিবের ছেলে আলতাবুর রহমান (৪০), জাহিদুর রহমান (৩৫), মনফর আলী (৫৫), তার ছেলে সমছু মিয়া (৪৫) ও ইলিয়াস আলী (৪০), মৃত সিকন্দর আলীর ছেলে আব্দুল মানিক (৩৮), সমছু মিয়ার ছেলে বাবুল আহমদ (২০), মাহমদ আলীর ছেলে হাফিজুর রহমান (২২) এবং মৃত ইদ্রিছ আলীর ছেলে ইয়াসিন আলী (২৮)।
প্রসঙ্গত, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মীরগাঁওয়ের আওয়ামী লীগ নেতা আবুল কালামের বাড়িতে একই গ্রামের সাদিকুর রহমান, আতিকুর রহমান ও আলতাবুর রহমানের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় তিনিসহ পরিবারের ৫ সদস্য আহত হন। এ সময় হামলাকারীরা তার বসত ঘরের পানির পাইপ, সীম ও লাউ ঝাড়, সুপারি গাছ, নারিকেল গাছ, বরই গাছ, আমগাছ, জামগাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছসহ নতুন ও পুরনো বাড়ির প্রায় শতাধিক গাছগাছালি দিনেদুপুরে প্রকাশ্যে কেটে ফেলে দেয়। বাঁধা দিতে গিয়ে নারীসহ ৫ জন আহত হন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের এসআই দিপক দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আপনার মন্তব্য