তাহিরপুর প্রতিনিধি

০৪ মে, ২০১৮ ১৪:৪০

তাহিরপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর জাফর আলী (৩৮) নামে এক শ্রমিকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জাফর আলী উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে।

জানা যায়, শুক্রবার (৪ মে) সকাল সাড়ে আটটার যাদুকাটা নদীর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতের আঘাতে সে অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে ৮ জনের পরিবারে একমাত্র উপার্জনকারী জাফর আলী মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনুমানিক সকাল নয়টার দিকে বজ্রপাতের কবলে পড়ে লোকটি মারা যায়।

আপনার মন্তব্য

আলোচিত