সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০১৮ ২১:৩৮

যুবদের কর্মসংস্থান ও নগর উন্নয়নে কাজ করে যাবো: তাহের

সিলেট সিটি করপোরেশনের কালীবাড়ি এলাকায় গণসংযোগকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের বলেছেন, যুবদের নিয়ে কাজ করতে আমি সব সময় আগ্রহী। নির্বাচিত হলে যুবদের কর্মসংস্থানসহ নগরবাসীর উন্নয়নে কাজ করে যাবো।

অতীতেও নগরবাসীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানেও আপনাদের দাবি নিয়ে আন্দোলনে রয়েছি, ভবিষ্যতেও থাকবো। নগরবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো।  

শুক্রবার (১৩ জুলাই) সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হরিণ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. এহছানুল হক তাহের এই আশাবাদ ব্যক্ত করেন।

গণসংযোগকালে তিনি আরো বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। তাই এই নগরীর সুনাম রয়েছ বিশ্বের বিভিন্ন দেশে। আর আমি আপনাদের ছেলে। এই নগরীতে আমার জন্ম থেকে বেড়ে উঠা। তাই ভবিষ্যতে আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে নগরবাসীর সেবা করতে চাই। সুযোগ পেলে সিলেট নগরীকে আধুনিক বিশ্বের একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলবে। এসময় তিনি সবার কাছে আগামী ৩০ জুলাই হরিণ মার্কায় ভোট চান ও ভালবাসা, সমর্থন প্রত্যাশা করেন।

গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী মো. এহছানুল হক তাহেরের সাথে উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, মিজানুর রহমান রুমন, আলমগীর রিয়াদ, আব্দুল মুকিত, ইমন আহমেদ, মীর সাইফুল, এবাদ উল্লাহ, বদরুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত