০৯ আগস্ট, ২০২৬ ২২:৩২
উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সিলেটে 'ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন' আয়োজন করেছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি নেক্সট লিডার্স।
সিলেটের গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৪০ জন ফাউন্ডার, উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।
অনুষ্ঠানে গ্রাহক অর্জন, বিক্রয় ও বিপণন কৌশল, ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সট লিডার্সের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ওমর শরীফ ইবনে হাই। থ্রি সিক্সটি ফাইভ ই-কমার্স, ব্যবসা উন্নয়ন ও বিপণন খাতে তাঁর বাইশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
অনুষ্ঠানে ওমর শরীফ ইবনে হাই বলেন, "উদ্যোক্তারা প্রায়ই একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্মের সংখ্যা খুবই সীমিত। এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক শেখা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।"
অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল হারামাইন স্টোর ডটকম, স্টোরোলা, আলহিসাব এবং হিলিং কোরআন।
এ ছাড়া জাউদ, জাদিনা ডেটস অ্যান্ড নাটস, বগুড়ার দই এবং কাজীরহাট গ্যালারি গিফট পার্টনার হিসেবে সহযোগিতা করে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য