সুনামগঞ্জ প্রতিনিধি

১৯ জুলাই, ২০১৮ ১২:৫৫

সুনামগঞ্জে তক্ষক সহ আটক ২

সুনামগঞ্জে তক্ষক সহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৮ জুলাই) সুনামগঞ্জ পৌরশহরের নবীনগর এলাকা থেকে তক্ষক সহ তাদের আটক করে ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গোলগাও এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া(২৭) ও পৌরশহরের  ষোলঘর এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো. তানজির পাশা(৩০)।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদীর হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত