গোলাপগঞ্জ প্রতিনিধি

২১ জুলাই, ২০১৮ ২২:১৬

গোলাপগঞ্জে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

গোলাপগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) বেলা ১ টায় গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন ও উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

সিলেটের বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, বিশিষ্ট সাংবাদিক অজামিল চন্দ্র নাথা, এনামুল হক এনাম, জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফাহাদ হোসাইন, সুলতান আবু নাসের প্রমুখ।

মেলায় ১০টি স্টলে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। দুইদিন ব্যাপী এ মেলায় প্রতিটি স্টল সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রজেক্টরের পর্দায় মিনা কার্টুন ও বিভিন্ন শিশুতোষ নাটক প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত