২৬ জুলাই, ২০১৮ ২১:৪১
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে সিলেটে ভাটিবাংলাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) নগরীতে অবস্থানরত ভাটিবাংলাবাসীর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রী সুরঞ্জিত বর্মণের সভাপতিত্বে ও হোসেইন মো. রাজনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, হাওর উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনোরঞ্জন তালুকদার, নেত্রকোনা সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুস সোবহান।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, সাংবাদিক আমিরুল চৌধুরী এহিয়া, খালেদ মিয়া, সুদীপ বৈদ্য, শফিকুর রহমান শফিক, জাহাঙ্গীর আলম, মামুন চৌধুরী, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, হুমায়ূন কবির সিদ্দিকী, সুধাংশু তালুকদার, ঋষিকেশ রায় প্রমুখ।
আপনার মন্তব্য