সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০১৮ ২২:০৮

নির্বাচিত হলে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে প্রধান কাজ: তাহের

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের বলেছেন, আমি নির্বাচিত হলে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে নগর সংস্থার প্রধান কাজ। মানুষ বিনা হয়রানিতে সেবা বুঝে নেবেন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে নগরীর কাজীটুলা, শাহী ঈদগাহ, টিলাগড় এলাকায় আয়োজিত পথ সভায় এ কথাগুলো বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমি সিলেটকে এমন নগরীতে পরিণত করতে চাই, যেখানে শিশুরা নিরাপদে স্কুলে যাবে, তরুণ-তরুণীরা থাকবে কর্মচঞ্চল। নারীরা কোনো ভয়ভীতি ছাড়াই চলাচল করবেন। একটা মানবিক, পরিচ্ছন্ন, প্রকৃতিবান্ধব, নারী ও শিশুর প্রতি দায়িত্বশীল এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের নগরী প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ৩০ তারিখ নির্বাচনে হরিণ প্রতীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

মুক্তার আহমেদ তালুকদার সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দীপক মোদক বিলু, হুমায়ুন রশীদ চৌধুরী, মো. মিজানুর রহমান রুমন, মো. বদরুল ইসলাম, মো. আব্দুল মুকিত, সৈয়দ রাজন আহমদ, মিলাদ আহমদ, মাহফুজ আল গালিব, আকবর হোসেন শাকিল, রাব্বী, কালাম আহমদ, হাবিব আহমদ, ফাহিম, আশিক আহমদ, হৃদয় আহমদ, মো. সাজ্জাদ খান, আলমগীর হোসেন রিয়াদ, পিযুষ মোদক, অসিত বর্ধন, সুমন পাল, মো. ইমন আহমদ, এবাদুল্লাহ, মো. আনোয়ার হোসেন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্বারী মো. বিলাল আহমদ, মোস্তাক আহমদ রুকন, মো. সাজু আহমদ, মো. আলী, মিনহাজ আহমদ মিনহাজ, লায়েক আহমদ, মো. আকবর হোসেন শাকিল, মো. নজরুল ইসলাম রাব্বী, মো. সাকিব মিয়া, নুর মোহাম্মদ সাজু, হাবিব খান, শুভ আহমদ, সালাহ উদ্দিন আহমদ, অনিক দেব, মো. নুরুল ইসলাম প্রমুখ।   

আপনার মন্তব্য

আলোচিত