গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ জুলাই, ২০১৮ ২৩:৩৬

গোলাপগঞ্জে পুলিশি অভিযানে আটক ৬

সিলেটের গোলাপগঞ্জে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুলাই) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বাঘা ইউনিয়নে অভিযান চালায়। এসময় লালনগর গ্রামের মৃত আরমান আলীর পুত্র মো. শওকত আলী (৩৫) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং১৯/২৫.০৭.১৮) দায়ের করা হয়েছে।

এছাড়াও একই সময় ভাদেশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে মাইজভাগ গ্রামের মৃত মুবশ্বির আলী উরফে কনাই মিয়ার পুত্র জিয়াউল হক জিতু (৩৩) কে ৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং২০/২৫.০৭.১৮) দায়ের করা হয়েছে। আটককৃত উভয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানাসহ বিভিন্ন জায়গায় আরও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

এদিকে একই রাতে পুলিশের অভিযানে ৪জন ওয়ারেন্টভূক্ত আসামী কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আমুড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আরজান আলীর পুত্র আব্দুল জলিল লিমন(২৮), ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট গ্রামের মৃত কুটু মিয়ার পুত্র আলান মিয়া (৩৫), উপজেলার মুন্সিপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র মনজুর আহমদ(৩২), রনকেলী (নুরুপাড়া) গ্রামের মৃত মইন আলীর পুত্র মুমিন আহমদ(২৭)।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত