২৭ জুলাই, ২০১৮ ২১:০৬
সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকার মার্কার সমর্থনে শুক্রবার (২৭ জুলাই) দুপুরে হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে গণসংযোগ ও প্রচারণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম।
এসময় তিনি বলেন, নৌকার শান্তির প্রতীক। বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে দুর্বার। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার্থে সিলেট সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজজামান শেখর, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিব আহমদ, যুবলীগ নেতা মবশ্বির আলী প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য