সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০১৮ ১৫:৪১

কামরানের পক্ষে সম্মিলিত ক্রীড়া পরিবারের গণসংযোগ

মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের পক্ষে সিলেটের সম্মিলিত ক্রীড়া পরিবার গণসংযোগ করেছে।

শনিবার (২৮ জুলাই) এ গণসংযোগ করা হয়।

এতে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালিক রাজা, গোলাম জাবির চৌধুরী জাবু, আক্কাছ উদ্দিন আক্কাই, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস সুজক, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এ.টি.এম ইকরাম, ক্রিকেট কোচ রানা মিয়া, কারাতে কোচ মাসুদ রানা, উশু কোচ আনোয়ার হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত