৩০ জুলাই, ২০১৮ ১১:১৩
জাল ভোটের অভিযোগে খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভোট গ্রহণ।
সোমবার (৩০ জুলাই) সকাল ১০টায় দিকে নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোটের অভিযোগ করেন বিভিন্ন প্রার্থীর এজেন্টরা।
একই সময়ে এই কেন্দ্রে কাউন্সিল প্রার্থী রিয়াদ আহমদ রুবেলের বিরুদ্ধে জাল ভোট প্রদান করেন বলে অভিযোগ করেন ধানের শীষের এজেন্ট দাওয়াত খন্দকার।
সকাল ১০টার দিকে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এই কেন্দ্রে আসার পরপরই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময় জাল ভোটের অভিযোগে কয়েকটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধরা। এরপরপরই কেন্দ্রে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্টেট সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ছয়ফুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০ মিনিট কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ভোট গ্রহণ।
আপনার মন্তব্য