নিউজ ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৫ ১৩:৪৬

জগন্নাথপুরে অগ্নিকান্ড

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে হাসপাতাল পয়েন্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি দোকান পুড়ে গেছে।

রবিবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে ভোরে একটি ভূষিমালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে একটি ফার্মেসি ও তিনটি ভূষিমালের দোকানে।

এলাকাবাসী আগুন দেখে সিলেটের মিরপুর ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে পার্শ্ববর্তী বাসাবাড়িতে আগুন ছড়ায়নি। তবে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।

তাৎক্ষণিকভবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

আপনার মন্তব্য

আলোচিত