২৫ জুলাই, ২০২৬ ২২:২৬
সিলেট শহরের দরগা গেইটের ‘রশিদ মঞ্জিল’ নিবাসী ইমরান রশীদ চৌধুরী আর নেই। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইমরান রশীদ চৌধুরী মরহুম কায়সার রশীদ চৌধুরী ও রণকেলী বড়বাড়ির মরহুমা সমছি খানম চৌধুরীর ছেলে। তিনি সাবেক স্পিকার প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর ভাতিজা।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা হযরত শাহজালাল (রঃ) দরগা মসজিদে অনুষ্টিত হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আপনার মন্তব্য