নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০১৮ ১৭:০০

লালবাজারে ১৮০ কেজি ওজনের বাঘ মাছ

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে কুশিয়ারা নদী থেকে শিকার করা ১৮০ কেজি ওজনের একটি বাঘ মাছ বিক্রির জন্য উঠেছে সিলেটের লালবাজারে।

মঙ্গলবার সকালে বাজারে বিক্রির জন্য তোলা মাছটির মূল্য ৪ লাখ টাকা হাঁকছেন বিক্রেতা আনোয়ার হোসেন। সকাল থেকে মাছটিকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন লোকজন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বেশি লাভের আশায় নগরীতে মাইক দিয়ে প্রচারণা চালিয়েছেন তিনি।

আনোয়ার হোসেন জানান, জেলেদের জালে আটকা পরা বাঘ মাছটি নিয়ে আসা হয় নগরীর কাজীরবাজারে। পরে কাজীরবাজার থেকে ওই মাছটি ১ লাখ ৩২ হাজার টাকা দিয়ে কিনে লালবাজারে নিয়ে আসেন তিনি।

ইতিমধ্যে একজন ক্রেতা মাছটি দেড়লাখ টাকা দাম করেছেন জানিয়ে আনোয়ার হোসেন বলেন, এই দামে আমি মাছটি বিক্রিতে রাজি নই, যদি শেষ পর্যন্ত সঠিক দাম না পাওয়া যায় তাহলে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত