নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০১৮ ১৫:১৭

রেজিস্ট্রি মাঠের সমাবেশে দুপক্ষের হাতাহাতি

সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে দুপক্ষের মধ্যে গণ্ডগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ অক্টোবর) ২টা ৫০ মিনিটে রেজিস্ট্রি মাঠের গেইটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল সহকারে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

দুপুর ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।

বেলা ২টা ২৭ মিনিটে সমাবেশস্থলে এসে উপস্থিত হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত