২৪ অক্টোবর, ২০১৮ ১৬:৫৬
আমেরিকায় সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল।
বুধবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে সেখানে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোয়াইনঘাটে নিয়ে আসা হয়।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাস্টার, আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, লুৎফুল হক, জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এম নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, আলীরগাঁও ইউনিয়ন যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মোশাহিদ আলী, নাজিম উদ্দিন, মাহফুজুল কিবরিয়া মাহফুজ, ছাত্রলীগ নেতা ইনছাদ হোসেন রাজিব, আসাদুজ্জামান আসাদ, আবুল মনছুর ডালিম প্রমুখ।
আপনার মন্তব্য