২৪ অক্টোবর, ২০১৮ ২১:৩৭
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদর ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার কারেন্ট জাল আটক করেছে উপজেলা মৎস্য দপ্তর।
মৎস্য দপ্তর জানায়, বুধবার (২৪ অক্টোবর) দিনব্যাপী মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন-১৯৫০ মোতাবেক উপজেলা মৎস্য দপ্তরের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে আনুমানিক ২ লক্ষ মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।
অভিযানের খবর নিশ্চিত করে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ বলেন- এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাশের নেতৃত্ব পরিচালিত অভিযানের সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, নাজির মুক্তাদির হোসেন, ক্ষেত্র সহকারী শেখ আবু নাহিদ, লিফ আশিকুর রহমান ছাড়াও আনসার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য