সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৮ ২২:২০

সিলেটে বিভিন্ন আয়োজনে জাতিসংঘ দিবস পালিত

২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দিবসটি উপলক্ষে নগরীর জিন্দাবাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান শামীম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ. হান্নান।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ও জেলা বারের এপিপি অ্যাডভোকেট রাশিদা সাঈদা খানম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত বর্মণ, কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান, জেলার সিনিয়র সহ-সভাপতি জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সহ-সভাপতি হাকিম ছাদউল্লাহ বাচ্চু, মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বিভাগীয় যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, কোষাধ্যক্ষ জাভেদ আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক ফাইয়াজ হোসেন ফরহাদ, দপ্তর সম্পাদক বাদল পুরকায়স্থ, রফিকুল ইসলাম রফিক সর্দার, এম.জে.কে. শাহজাহান, বদরুল আলম, আশিকুর রহমান রব্বানী, হুমায়ুন রশিদ শাহীন, শাহ আলম, আব্দুর রহিম তালুকদার, মামুন চৌধুরী, সাদী মো. তারেক, ইমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেককাটা হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনটি জন্মলগ্ন থেকেই ক্ষুধা ও দারিদ্র দূর করতে কাজ করছে। বিশ্বের কোটি-কোটি মানুষের শেষ আশ্রয়স্থল হলো জাতিসংঘ। সংগঠনটি আরো জোরালোভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

আলোচিত