২৬ অক্টোবর, ২০১৮ ১৬:১৭
'নির্যাতন, নিপীড়ন করবো শেষ, শিশুর হাসিতে ভরবো দেশ....! এই স্লোগানে মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী খেলাঘর সিলেট বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প -২০১৮। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ ক্যাম্প চলবে শনিবার বিকেল পর্যন্ত।
আজ সকাল সাড়ে ১০টায় সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন এডভোকেট রমাকান্ত দাসগুপ্ত এসময় উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং খেলাঘরের বিভিন্ন জেলা, কেন্দ্রীয় ও শাখার নেতৃবৃন্দ।
দুপুর ১১ টা থেকে সাংগঠনিক প্রশিক্ষণ শুরু হয়। এই সাংগঠনিক প্রশিক্ষণ চলবে শনিবার বিকেল পর্যন্ত।
৫১ টি শাখার ১০৫ প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশ গ্রহন করে।
প্রশিক্ষণ ক্যাম্পের চেয়ারম্যান ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায় জানান, আগামীরর সুন্দর পৃথিবী জন্য শিশুদের মননশীল করে গড়ে তুলার জন্য কাজ করে খেলাঘর। খেলাঘরের কার্যক্রম আগামীর দিনে আরো সুন্দর করে পরিচালনার জন্য এই প্রশিক্ষণ ক্যাম্প।
আপনার মন্তব্য