সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৮ ১৮:২৫

দক্ষিণ সুরমায় নৌকা মার্কার পক্ষে হাবিবের শো-ডাউন

নৌকা মার্কার পক্ষে বিশাল শো-ডাউন করেছেন সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান হাবিব। শনিবার নগরীর দক্ষিণ সুরমায় নৌকার পক্ষে এই শো-ডাউনে  দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের নেতাকর্মীরা অংশগ্রণ করেন।

যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘদিন থেকে মাঠে সক্রিয় রয়েছেন।
 
শনিবার স্থানীয় খোজারখলা মারকাজ পয়েন্ট থেকে কদমতলী পয়েন্ট পযর্ন্ত নৌকার পক্ষে শো-ডাউন পরবর্তী গণমিছিল  শরীক হন কয়েক হাজার কর্মী সমর্থক। মোটর সাইকেল, ব্যানার ফেস্টুন নিয়ে শো-ডাউন করেন নেতাকর্মীরা। বেলা দেড় টায় মারকাজ পয়েন্ট থেকে শুরু হ্ওয়া মিছিল কদমতলী মুক্তযোদ্ধা চত্বর অভিমুখে রওয়ানা হয়। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথ হেটে কদমতলী মক্তিযোদ্ধা চত্বরে এসে এক সভায় মিলিত হন মিছিলটি।  

জেলা আ্ওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফর রহমানের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন সিলেট-৩ আসনের সম্ভাব্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারী হাজী রইছ আলী চেয়ারম্যান, স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন মিত্র, উপজেলা পরিষদ সদস্য মতিউর রহমান, হাজী গোলজার আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা চত্বর থেকে আমরা দেশের প্রধানমন্ত্রী  ও আওয়ামীলীগ সভানেত্রীকে জানাতে চাই, মুক্তিযুদ্ধ বিরোধী সন্তান যেন এই আসনে মনোনয়ন না পায়। আমরা নৌকার পক্ষে ত্যাগ স্বীকারে সর্বাত্মক চেষ্টা যেমন চালাবো, তেমন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিপক্ষে থাকবে আমাদের প্রতিরোধ-সংগ্রাম।

আপনার মন্তব্য

আলোচিত