১৭ জুলাই, ২০১৫ ০৩:২৭
মৌলভীজাবার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (২৫) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। লিপি বেগম নাজিরাবাদ ইউনিয়নের কোনাগাও গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফখরু উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কোনাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
লিপির ভাই নিক্সন আহমদ জানান, বিকেলে নিজ বাড়ির একটি রুমে বৈদ্যুতিক প্লাগ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি আহত হন। এ সময় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য