১৯ জানুয়ারি, ২০১৫ ১৫:৪০
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দিরাই এলাকায় ট্রাক-লেগুনা সংঘর্ষে দুই লেগুনা যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার বেলা ২টায় এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের সুনামগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী লেগুনাটি দিরাই যাচ্ছিল। পথে কাঠইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক লেগুনাটিকে চাপা দিলে এর ১২ যাত্রী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা কাঠই ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য