সিলেট টুডে ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৫ ১০:৩৫

সোহান হত্যা মামলার চার্জশিট দাখিল

দুর্বৃত্তদের হামলায় মদন মোহন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহান ইসলাম হত্যার ঘটনায় মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে গোয়েন্দা পুলিশ

দুর্বৃত্তদের হামলায় মদন মোহন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সোহান ইসলাম হত্যার ঘটনায় মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। নিহত সোহানের মা, সাবেক সিটি কাউন্সিলর শাহানা বেগম শানু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আর ৫/৬ জনকে আসামী করে কতোয়ালী থানায় এই মামলা (নং-৩১) করেছিলেন। মামলায় শাকিলকে প্রধান আসামী করা হয়। মামলার অন্য আসামীরা হলো আব্দুস সালাম টিপু, আমীর, কামাল, জামাল ওরফে টাইগার জামাল, রিপন, জামাল উদ্দিন, গুলজার আহমদ, শাকিব, রিয়াজ, কামরুল।

এছাড়াও অজ্ঞাত আরো ৫ জনকে আসামী করা হয়েছিল। মামলায় ১৫ জনকে আসামী করা হলেও চার্জশিটে ৭ জনের নামে আদালতে অভিযোগ দাখিল করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে এজাহারভূক্ত আসামী গুলজার আহমদ, জামাল উদ্দিন, শাকিব আহমদ, রিয়াজ, টিপু, কামরুল সালাউদ্দিন ও দৌলতি বেগম এদের বিরুদ্ধে কোন সুনিদিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া এ হত্যা মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। তবে এজাহার ভুক্ত আসামী ছাড়া গোয়েন্দা পুলিশের তদন্তে হত্যার সাথে জড়িত থাকায় মাহবুবুর রহমান ওরফে মারুফ , নুরুজ্জামান ও মিটুন আহমদকে চার্জশিটে আসামী করা হয়। এই মামলার আসামী কামাল সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ায় তার নামও অভিযোগ পত্র থেকে বাদ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত