নিউজ ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৫ ১৩:৩৯

সিলেটে বুধবার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট

২১ জানুয়ারি বুধবার সিলেট জেলা ও মহানগরীতে বুধবার এই সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট।

দেশব্যাপী অবরোধ চলাকালীন অবস্থাতেই সিলেটে আবারও হরতাল ডাকল ২০ দলীয় জোট ।  ২১ জানুয়ারি বুধবার সিলেট জেলা ও মহানগরীতে বুধবার এই সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ২০ দলীয় জোট।
কোন ধরনের সমাবেশ ছাড়াই ফোনের মাধ্যমে এই হরতাল আহবান করা হয় ।
সিলেটটুডে২৪ডটকমকে হরতাল আহ্বানের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর প্রধানের নির্বিচারে গুলির নির্দেশের প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে জেলা ও মহানগর ২০ দলীয় জোট এ হরতাল আহ্বান করেছে বলে জানান তিনি।

আলী আহমদ আরও জানান- চলমান আন্দোলন দমাতে পুলিশ সিলেটে গণগ্রেফতার চালাচ্ছে। নেতাকর্মীদের বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে। এছাড়া সভা-সমাবেশ করার মৌলিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। এর প্রতিবাদে বুধবার হরতাল আহ্বান করা হয়েছে। এরপর দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ নিয়ে চলতি মাসের এ পর্যন্ত একটি সপ্তাহ হরতালবিহীন থাকল না ।
 

আপনার মন্তব্য

আলোচিত