সিলেটের কানাইঘাট সড়কের বাজারে পিকআপ ও লেগুনায় অগ্নিসংযোগের মামলায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কানাইঘাট থানা পুলিশ মঙ্গলবার সকাল ১১টায় সড়কের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন সড়কের বাজারের আব্দুল খালিক এর ছেলে জমির উদ্দিন (২০), আব্দুল মজিদ এর ছেলে আব্দুল কাদির (২৩)।
কানাইঘাট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ছাত্রশিবিরের কর্মী।
উল্লেখ্য যে, গত ১৮ জানুয়ারি কানাইঘাটের সড়কের বাজারে পিকআপ ও লেগুনায় অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়। এতে কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে ৩০/৪০জনকে আসামী দিয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং- ১১। গত বৃহস্পতিবার এ মামলায় ৬ জনকে আটক করা হয়েছিল।
আপনার মন্তব্য