০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:০৮
সুনামগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদরের হাসান নগর এলাকায় এ অভিযান চালায় র্যাব।
পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় এ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হল- দয়াময় বেকারি- ৮ হাজার টাকা, সাগরিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট- ১ হাজার টাকা ও নন্দ লাল ড্রাগ হাউজ- ৫ হাজার টাকা।
জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য