২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:২৯
সিলেটের বালাগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার পদে মো. নাজমুস সাকিব যোগদান করেছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি যোগদান করেন।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুস সাকিবকে উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরন করে নেন।
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুস সাকিব সর্বশেষ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। তিনি ১৯৮৬ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।
আপনার মন্তব্য