২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:৪৮
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ, শেখেরগাঁও, খাগহাঠা, খালপার, মাঝগাঁও, ভাটিপাড়া, পশ্চিমগাঁও, সিংগেরকাছ বাজার ও সিংরাওলী গ্রামের ১৮জন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্ছ বিদ্যালয় ও কলেজ মাঠে গভনিংবর্র্ডির পক্ষ থেকে তাদের এ সংর্বধানা দেওয়া হয়।
স্কুলে গভনিংবর্র্ডির সভাপতি আবারক আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যের ল্ডহাম সেন্ট্রাল জামে মসজিদের প্রতিষ্টাতা ও মোতায়াল্লী মোহাম্মদ মুক্তার খান। সংবর্ধিত ও প্রধান বক্তার বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী হাজী শরীফ খান।
সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী তাহিদ মিয়া, কামরুল ইসলাম, আরশ আলী, আনোয়ার খান, মো. ওয়াহাব আলী, হাবিবুর রহমান লায়েছ, আব্দুর রাজ্জাক, এলখাছ মিয়া, সাইফুল ইসলাম, তৈমুছ আলী, জয়নুল ইসলাম, মাসুক মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল মালিক, আব্দুল কাইয়ূম, মো. আকরম আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল আজিজ, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হাফিজ আরব খান ও আকবর আলী বাবু। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন এইচ.এসসি পরিক্ষার্থী মোহাম্মদ মোশাহিদ আলী, ছাত্র সংসদের ভিপি বদরুল আলম, জিএস আলা উদ্দিন, ছাত্রী সংসদের ভিপি আফসানা বেগম, জিএস ছাবিনা বেগম।
আপনার মন্তব্য