২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:৫০
‘নবীগঞ্জ অনলাইন গ্রুপ’ কর্তৃক সুবিধা বঞ্চিত, দরিদ্র লোকজনদের নিয়ে ‘হ্যাপি মিল ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) এলাকার অসহায় ও গরীব মানুষদের একবেলা খাওয়ানোর জন্যে এই অনুষ্ঠানটি করা হয়। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, আউশকান্দি, ঘোলডুবা, ইমামবাড়ী ও নবীগঞ্জ শহরের প্রায় ৩ শতাধিক গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আয়োজকবৃন্দ জানান, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রকমের দিবসের কথা মাথায় রেখেই এই আয়োজন করা হয়। এলাকার অসহায় ও গরীব মানুষদের একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে দিতেই হ্যাপি মিল ডে করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন,প্রবাসী তমিম চৌধুরী, মো. আব্দুল বাতেন, মো. ফিরোজ খান, সায়েদ রহমান, মো. জামাল হোসাইন, মো. আবুল ফয়েজ, নূরজাহান ইসলাম, মাসুম আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক জাকিরুল ইসলাম, জসিম উদ্দিন, রোমন আহমেদ, সুমন আলী খান, মিনহাজুর রহমান সানী, হাবিবুর রহমান, ইসলাম ইফতি, আল আমিন।
আপনার মন্তব্য