২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে আটক করেছে র্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্প সুত্রে জানা যায়, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে মঙ্গলবার রাতে শহরের সিন্দুরখান রোডস্থ সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নছর উদ্দিন (৫০) কে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার খাসগাঁও এলাকার মৃত আহম্মদ মিয়ার ছেলে।
র্যাব-৯ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ( এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল। এ সময় আটককৃত নছর উদ্দিনের কাছ থেকে ৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে তাকে শ্রীমঙ্গল থানা হাজতে হস্তান্তর করা হয়।
এ র্যাব কর্মকর্তা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য