নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৫১

স্কুলছাত্র সাহেদ হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় সহপাঠীর ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র সাহেদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসির দাবীতে নগরীতে মানববন্ধন ও করেছেন ৬নং ওয়ার্ডবাসী।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে নগরীর চৌকিদেখীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন - সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, সমাজসেবী এমদাদ হোসেন চৌধুরী, শহিদুল হোসেন মামুন, হুমায়ুন আহমদ মাসুক, লেখক আব্দুল বাছিত, লুৎফুর রহমান চৌধুরী, হায়দার মো. ফারুক, প্রভাষক রায়হান আহমদ, মাসুদ আহমদ, মিজানুর রহমান খান মাসুদ, এডভোকেট মো. শাহরাজ, ফেরদৌস চৌধুরী রুহেল, সেলিম আহমদ, আবুল বশর, তুহিন কান্তি নাগ, কামরুজ্জামান কেম, সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট কুলসুমা বেগম পপিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, নিহত সাহেদ সুশৃঙ্খল পরিবারের ছেলে। যারাই তাকে হত্যা করেছে সেটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সে জন্য খুনিদের কোন দল বা ছত্রছায়া নেই। চৌকিদেখী সন্ত্রাস মুক্ত এলাকা। এখানে সন্ত্রাসের কোন স্থান নেই।

সময় অনতিবিলম্বে সাহেদ হত্যার সাথে জড়িত লিমন, মামুন, ওসামা ও রাব্বীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং সুষ্ঠু ন্যায় বিচারের স্বার্থে খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এছাড়াও ঘটনার পর পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকায় সাহেদ খুনের সঙ্গে জড়িত ৭ জন আসামীকে পুলিশ গ্রেপ্তার করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় মানববন্ধন থেকে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি (রোববার) রাত আটটার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র সাহেদ আহমদ (১৬)  নিহত হয়। এ ঘটনায় পরদিন সোমবার সাহেদের বড় ভাই মো. জাহেদ সাইফুল্লাহ (৩৩) ১৮ জনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামাঙ্করে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে এই ৭ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করে। পরে তাদের মেট্রোপলিটন আদালত ১ এ হাজির করা হলে মারুফ আহমেদ, রাফাত আহমদ, মিজানুর রহমান সুমন, নাইম আহমেদ তানভীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

আপনার মন্তব্য

আলোচিত