২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ০১:০০
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে সংবর্ধিত হলেন সম্প্রতি সরকারি সফরে বাংলাদেশে আসা ব্রিটেনের টাওয়ার হেমলেট্স’র স্পিকার ও সিভিক মেয়র, বিশ্বনাথের কৃতি সন্তান মোহাম্মদ আয়াছ মিয়া। বুধবার (২৭ফেব্রুয়রি) রাত ১০টায় বিশ্বনাথ নতুন বাজারস্থ মাদানীয় মাদরাসা মার্কেটের ২য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে স্পিকার ও সিভিক মেয়র মোহাম্মদ আয়াছ মিয়াকে সংবর্ধনা দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের টাওয়ার হেমলেট্স’র স্পিকার ও সিভিক মেয়র মোহাম্মদ আয়াছ মিয়া। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দদের ধন্যবাদ দিয়ে বলেন, ক্ষুদ্র আয়োজন হলেও এটি একটি বড় বিষয়। কারণ এ সংবর্ধান শুধু আমাকে দিচ্ছেননা এ সংবর্ধনা টাওয়ার হ্যামলেট্সকে দিচ্ছেন। কারণ সাংবাদিকদের কাছ থেওে সম্মাননা পাওয়াটাও অনেক বড় বিষয়।
লন্ডনে বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে দেশপ্রেমে উদ্ভূদ্ধ হয়ে জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথ তথা বাংলাদেশের সাংবাদিকরা। নিেেজদের জন্য নয়, স্বাধীনতার আগে ও পরে যে সকল সাংবাদিকরা প্রিন্ট ও ইলেকট্রন্কি মিডিয়ায় কাজ করছেন, তারা সকলেই সমাজ পরিবর্তনের লক্ষেই কাজ করেছেন। এরই ধারবাহিকতায় অদ্যাবদি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই দেশের মানুষ অন্যায় অবিচার থেকে মুক্তি এবং ন্যায় বিচার পাচ্ছেন। কাজেই সাংবাদিকরা দেশে ও বিদেশে নিজেদের কর্মের জনেই আজীবন সম্মাননা পাচ্ছেন এবং পাবেন।
প্রেসক্লাব সভাপতি মোছাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কামাল বাজার আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল আহাদ, ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সদস্য-সচিব আব্দুস সালাম আখতার আল-আজহার কেডেড মাদরাসার সহাকরী শিক্ষক মো: নাজিফুল ইসলাম।
বিশ্বনাথ প্রেসক্লাব সদস্য কামাল মুন্নার উপস্থাপনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সহ-সভাপতি আশিক আলী, বিশ্বনাথ মাদানীয়া মাদরাসার সহকারী শিক্ষক হাসান বিন ফাহিম।
সভায় চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আনহার আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার এমদাদ হোসেন নাইম, বিশ্বনাথ দর্জি কল্যাণ সিমিতর সভাপতি কাওসার আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম-সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, সহযোগী সদস্য বদরুল ইসলাম মহসিন, মোশাহীদ আলী।
আপনার মন্তব্য