২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:০৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা তাঁতী লীগের ৫টি ইউনিট গঠন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সভায় তাঁতী লীগের এ ৫টি ইউনিট গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা তাঁতী লীগের আহবায়ক হাজী শাহ আলম, যুগ্ম আহবায়ক সাজন আহমেদ রানা ওরফে সাজন আলী ও সদস্য সচিব মুসাহিদ আহমেদ’র যৌথ স্বাক্ষরে এ অনুমোদন প্রদান করা হয়।
সভার শুরুতে সদ্য প্রয়াত ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ আচার্য পলাশ’র আকস্মিক মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহিমলাল দেবনাথকে সভাপতি ও রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫ নং কালাপুর ইউনিয়ন কমিটি, মো. বেলাল আহমেদ (মেম্বার) - কে সভাপতি ও হাসান আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৬ নং আশীদ্রোণ ইউনিয়ন কমিটি, আশিকুর রহমান সুজন - কে সভাপতি ও স্বপন কুমার প্রধানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৫নং সিন্দুর খাঁন ইউনিয়ন কমিটি, মনোরঞ্জন তাঁতী - কে সভাপতি ও পিন্টু বসাককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ৭ নং রাজঘাট ইউনিয়ন কমিটি, স্বপন গোয়ালা - কে সভাপতি ও কাজল বোনার্জিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৯ নং সাঁতগাও ইউনিয়ন কমিটি গঠন করা হয়। উপজেলার আরো ৪টি ইউনিয়নের কমিটি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং শীঘ্রই বাকি ইউনিয়ন কমিটিগুলো ঘোষণা করা হবে বলে জানান যুগ্ন সম্পাদক ও তাঁতী লীগের মুখপাত্র সাজন আহমেদ রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক জয়া শর্মা, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সভাপতি মো. বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ছালিক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সভাপতি মসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজু দেব রিটনসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা তাঁতী লীগের আহবায়ক হাজী শাহ আলম বলেন, আগামী ১৮ তারিখের উপজেলা নির্বাচনে নৌকা মার্কার জয় নিশ্চিত করার জন্য তাঁতী লীগের নবগঠিত কমিটিগুলো কাজ করবে এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বদা কাজ করে যাবে।
আপনার মন্তব্য