নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০১৯ ০১:৩১

বাবা-ছেলে-স্ত্রী, চেয়ারম্যান হতে চান তিনজনই

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

নানা কারণেই আলোচিত সিলেটের কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম আহমদের পরিবার। পাখথরাজ্য কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের অভিযোগ তার বিরুদ্ধে দীর্ঘদিনের। এনিয়ে একাধিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের কাছে যুবরাজ হিসেবে পরিচিত এই পাথর ব্যবসায়ী।

এবার শামীম আলোচনায় আসেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়ে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হন। কেবল নিজেই নন, একই পদে প্রার্থী হয়েছেন শামীমের স্ত্রী এবং বাবাও।

এক পরিবার থেকে একই পদে তিন জনের মনোয়ন সংগ্রহ নিয়ে উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। সেসময় (১৮ ফেব্রুয়ারি) শামীম আহমদ জানিয়েছিলেন, তাঁর মনোনয়ন বাতিল হতে পারে এই ভয়ে বাবা ও স্ত্রী প্রার্থী হয়েছেন। তবে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে অন্যরা মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

নির্বাচন কমিশনে শামীম আহমদের মনোনয়ন পত্র বৈধ বিবেচিত হয়। তবে মনোনয়ন প্রত্যাহার করেননি তাঁর বাবা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির এবং শামীমের স্ত্রী জরিনা বেগম।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রিটানিং কর্মকর্তার কাছ থেকে তারা তিনজনেই প্রতীক গ্রহণ করেন।

তাদের তিনজনেই মার্কা হিসেবে আনারস দাবি করেছিলেন। পরে লটারির মাধ্যমে আনারস প্রতীক পান উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ। লটারিতে তার স্ত্রী জরিনা বেগম পেয়েছেন মোটরসাইকেল।

এই উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।

আপনার মন্তব্য

আলোচিত