কমলগঞ্জ প্রতিনিধি

০২ মার্চ, ২০১৯ ২০:৪৩

কমলগঞ্জে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা

‘আইন শৃঙ্খলার উন্নয়ন একা পুলিশের পক্ষে সম্ভব নয়। জনসংখ্যার তুলনায় পুলিশের লোকবল কম। তাই পুলিশের পাশে থেকে মাদক ও জঙ্গী তৎপরতা রোধ করে জনগনকে আইন শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলেও তাকে ছাড়া দেওয়া হবে না।'

শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ৭টায় ২নং পতনউষার ইউনিয়ন কমিউনিটি পুলিশিং আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান।

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চুরি, ডাকাতি, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলার উন্নয়নে  উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস, শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক।

মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন, ব্যবসায়ী নেতা মাসুক মিয়া, অলি আহমদ খান, আবুল বশর জিল্লুল, প্রভাষক বয়তুল হক চৌধুরী, ইউপি সদস্য হাজী আব্দুল খালিক, ছাত্রনেতা মিতুল খান।

বক্তারা মাদক ব্যবসা, বাড়ি ঘর ও দোকানপাঠে চুরি, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি রোধে পুলিশ সদস্যদের আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

সভায় প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। জনগন একটু সচেতন হয়ে পুলিশি কাজে সহায়তা করলে এসব চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধ সহজ হবে। জনগন সেবা গ্রহনে ফাঁড়ি বা থানায় যেতে হবে। থানায় জিডি করতে কেউ হয়রানির শিকার হলে দ্রুত তাকে জানানোর অনুরোধ জানান। আর মাদকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। পুলিশ সদস্যদের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকেন তাকেও ছাড়া দেওয়া হবে না। সঠিক তথ্য প্রমাণসহ অভিযোগ দিলে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত