সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৯ ১৬:৪২

জালালাবাদ থানা এলাকা থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

এসএমপির জালালাবাদ থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক  আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম আশাউল হক (আশাই) (৪০)। তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ফুলকুচি পিরেরগাঁও এলাকার মৃত মাহমদ আলীর ছেলে।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় জালালাবাদ থানাধীন ফতেহপুর পীরেরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে ও অতিঃ পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।                        

আপনার মন্তব্য

আলোচিত