বালাগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ, ২০১৯ ২১:০২

বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক  এম এ কাদির আহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে সিলেট-সুলতানপুর সড়কের তেরেজপুর এলাকা দিয়ে যাওয়ার পথে মোটর সাইকেল ব্রেক ফেইল করে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

আহত অবস্থায় তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

এই দুর্ঘটনায়  তিন তার গাড়ে প্রচন্ড আঘাত পান। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। 

এম এ কাদির দৈনিক খোলা কাগজ ও দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি।

উল্লেখ্য, সাংবাদিক এম এ কাদির দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুর্ঘটনার শিকার হন। 

 

আপনার মন্তব্য

আলোচিত