সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০১৯ ২২:১৭

সড়কে অগ্নিসংযোগ করে সিকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাসচাপায় সিকৃবি শিক্ষার্থী নিহতের অভিযোগে দক্ষিণ সুরমায় রাস্তায় আগুন জ্বলিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন রশীদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এতে ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্যান্য সড়ক বন্ধ হয়ে যায়।

রাত সোয়া ৯টার দিকে সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ড হুমায়ুন রশীদ চত্বরে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা শেষে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান।

রাতে হুমায়ুন রশীদ চত্বরে একদিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন, অন্যদিকে পরিবহণ শ্রমিকদের অবস্থান নেন। এতে ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়িরা। তবে শেষ পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-ঢাকা মহসড়কের শেরপুরে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম আফনান নামক শিক্ষার্থী নিহত হন। ছাত্রদের অভিযোগ, তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আফনান নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিবাদে ফেটে পড়েন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে দক্ষিণ সুরমার ওসি খায়রুল ফজল বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। প্রক্টর এসে শিক্ষার্থীদের নিয়ে গেছেন। তবে আমরা সতর্ক অবস্থায় আছেন।

আপনার মন্তব্য

আলোচিত