মৌলভীবাজার প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৯ ১৮:৫২

মৌলভীবাজারে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

“এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।

পরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জেলা ইপিআই ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি পাল কাননগো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটাবের প্রতিনিধি মো আবু তাহের, ডা.বিনেন্দু ভৌমিক, ডা. বিজয় পদ গোপ, হীড বাংলাদেশের প্রকল্প পরিচালক মনরু জ্যাকব, রাজেন্দ্র কৈরী প্রমুখ। বক্তারা যক্ষ্মা নিয়ন্ত্রণে জন সচেতনার উপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য

আলোচিত