শ্রীমঙ্গল প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৯ ১৬:৫৩

শ্রীমঙ্গলে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি চলছে

৪৮তম স্বাধীনতা দিবসে উদযাপনের লক্ষ্যে সারা দেশের মতো শ্রীমঙ্গলেও প্রস্তুত চলছে ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান শহরের পৌর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে দিনটি শুরু করবে। এছাড়া সকাল আটটায় সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলেও একযোগে  সমবেত কন্ঠে গাওয়া হবে জাতীয় সংগীত৷

এর পর উপজেলা মাঠে হবে কুচকাওয়াজ। তাছাড়া নানা সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠাৱ দিনটি উপলক্ষে নানা কর্মসুচি হাতে নিয়েছে।

এদিকে সকল প্রস্তুতিও প্রায় শেষের পথে, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধে নিহত উপজেলার শহীদের নামফলক ধুয়ে মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করা কাজ চলছে।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও জাতীয় সংগীতের জন্য উপজেলা মাঠ তৈরি বলে সিলেটটুডে কে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৷

আপনার মন্তব্য

আলোচিত