২৭ মার্চ, ২০১৯ ২১:০১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক বিক্রির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ৷
বুধবার (২৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা বাগানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদণ্ড দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৷
অভিযান পরিচালনাকালে শ্রীমঙ্গল ভাড়াউরা চা বাগানের দক্ষিণ পাড়ার বাবুল হাজরা (৫৫) কে চোলাই মদ বিক্রির অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় তার বাড়িতে ২০০ লিটার চোলাই মদ পাওয়া যায়। তার বিরুদ্ধে আরও ৫ টি মাদকের মামলা আছে বলে জানা যায়।
ভুরভুরিয়া চা বাগানের সুন্দরবন লেনের বাসিন্দা কার্তিক রবি দাসকে গাঁজা সেবন, বিক্রি ও গাঁজা তৈরির উপকরণ রাখার দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে কে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় তাদের এ সাজা দেওয়া হয়।
আপনার মন্তব্য