২৮ মার্চ, ২০১৯ ১৭:২০
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল কদ্দুছ বলেছেন, মহান স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে, তবেই আমরা স্বাধীনতার সুফল লাভ করতে পারব।
বৃহস্পতিবার বিকেলে সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষার্থী প্রমি দস্তিদার, বর্ণা সূত্র ধর এবং শাহরিয়ার হোসেন মাহিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ আব্দুল কদ্দুছ।
প্রধান বক্তা ছিলেন, সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট’র চেয়ারম্যান, নাসিম হোসাইন, বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক অধ্যক্ষ ডাঃ নাসির উদ্দিন ভূইয়া, ট্রাষ্ট’র পরিচালক মিছবাহুজ্জামান শিলু, শাহিন মিয়া তালুকদার, রুহুল আমিন তালুকদার, এনামুল হক, নির্মলেন্দু দস্তিদার, রাজ উদ্দিন, আবুল হোসেন, আব্দুল লতিফ, মুহিতুজ্জামান তালুকদার, কয়েছ মিয়া, হাজী মোয়াজ্জেম হোসেন, স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহমুদ আলী। বক্তব্য রাখেন, নুর জাহান বেগম ভূইয়া, শিক্ষক আবুল হাসান, শ্যামলী চক্রবর্তী, ওবায়দুল হক আশফাক, আল-আমিন, মাও: রেজাউর রহমান, রেজাউল হোসেন, এনামুল কবির, ইমরান হোসেন, সৌরভ সরকার, ঝলক তালুকদার, শহিদুল ইসলাম, জাকির হোসেন, মিজানুর রহমান শান্ত, আব্দুস সালাম, আবু তাহের লায়েক, নুরুজ্জামান, শিক্ষিকা নাজমিন বেগম, শিক্ষার্থী নিশাত ফাবিহা তাবাস্সুম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, শিক্ষার্থী আবু-হুয়াইফা ফরহাদ ও গীতা পাঠ করেন, শিক্ষার্থী প্রিয়ন্তী পুরকায়স্থ। সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আপনার মন্তব্য