শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৯ ১৮:২৬

গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে গ্রাম আদালতে বিচার প্রকৃয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)” প্রকল্প এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন নব- নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রাম শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন।

কর্মশালায় আরো উপাস্থিত ছিলেন ইউএনডিপি এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. মাহাবুব উল আলম, গ্রাম আদালত সহকারী কৃষ্ণ মালাকার, কৃষ্ণ কুমার দেব ও খোকনতাঁতী। কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ২৭ নারী জনপ্রতিনিধি সহ ৩৫জন উপস্থিত ছিলেন।

গ্রাম আদালতের শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন জানান, দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে “বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)” মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে। প্রকল্পের লক্ষ্য হচ্ছে স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিকরা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষকরে নারীদের সক্ষমতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের নারী সদস্যগণকে, গ্রাম আদালতের কার্যক্রম এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সম্পর্কে জানানো, গ্রাম আদালতের প্যানেল সদস্যদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন এবং গ্রাম আদালতের কার্যক্রমে প্যানেল সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধকরা, গ্রাম আদালতের প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ক্ষেত্রে বিদ্যমান বাধাঁসমূহ চিহ্নিতকরা এবং সমাধানের জন্য সম্ভাব্য করণীয় সম্পর্কে ধারণা দেয়া।

আপনার মন্তব্য

আলোচিত