২৮ মার্চ, ২০১৯ ১৯:৩০
সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন স্থানে জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ১০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, উপজেলা সদরে মোতাহের মেম্বারের বাড়ীতে ৩ জন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারী শামীম আহমদের পরিবারের ৪ জনসহ বিভিন্ন জায়গায় এ রোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন শীতের বিধায় এবং গরমের আগমণে আবহাওয়ার পরিবর্তন জনিত কারনে এ রোগ দেখা দিতে পারে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাক্তার রেহান উদ্দিন বলেন, জলবসন্ত একটি ভাইরাস জনিত রোগ। চিকিৎসা নিলে এ রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব। ইতোমধ্যে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে এ রোগের আক্রান্ত বেশ কজনের ব্যাপারে অবহিত হয়েছি। এতে আতঙ্কিত হবার কিছু নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে।
আপনার মন্তব্য