২৮ মার্চ, ২০১৯ ২১:৪৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাস আদনানকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে আলোক প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে সিকৃবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে আলোক প্রজ্জ্বলন করা হয়। মোমবাতির আলো জ্বালিয়ে ওয়াসিম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি জানায় শিক্ষার্থীরা।
আলোক প্রজ্জ্বলন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে আলোক মিছিল করেন শিক্ষার্থীরা।
এরপর বনানীর অগ্নিকান্ডে হতাহতদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
শিক্ষার্থীদের এই কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডও অংশ নেন।
রসঙ্গত, শনিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট রোডের শেরপুর এলাকায় সিকৃবি শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আব্বাসকে উদার পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ড্রাইভার এবং সহকারীকে আটক করে।
২৫ মার্চ সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুণ্ডু বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-২২)। বাস চালক ও সহকারীকে বুধবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আপনার মন্তব্য